চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে

জামায়াত প্রার্থী মিজানুর রহমানের শেষ নির্বাচনী জনসভা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৩ পিএম
জামায়াত প্রার্থী মিজানুর রহমানের শেষ নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ড. মিজানুর রহমানের শেষ  নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ আসনের প্রানকেন্দ্র রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ইয়াহিয়া খালেদ।  প্রধান অতিথির বক্তব্য দেন এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা আবু বক্কর, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, জামায়াত নেতা শাহ আলম, এ্যাড. মারুফুল ইসলাম,  জামায়াতের নাচোল উপজেলা আমীর ইয়াকুব আলী, গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদা, ভোলাহাট উপজেলা আমীর শামসুজ্জামান, নাচোল পৌর আমীর মনিরুল ইসলাম, রহনপুর পৌর আমীর মনিরুজ্জামান ডাবলু,এনসিপির  জেলা যুগ্ম আহবায়ক আবু মাসুদ, শিবিরের কেন্দ্রীয় নেতা আব্দুল মোহাইমিন ও জেলা সভাপতি সালাউদ্দিন সোহাগসহ অন্যরা। জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমান বলেন, তিনি জয়লাভ করলে আপনাদের খাদেম ও সেবক হিসেবে কাজ করতে চাই। আপনাদের আমানতটি আমাকে দেন। আপনাদের মৌলিক অধিকার পৌছে দেওয়া হবে। আমার হাত দিয়ে কোন দুর্নীতি হবে না কথা দিচ্ছি। রাস্তাঘাট, ট্রেন যোগাযোগ, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বানিজ্য, বেকারত্ব, শিক্ষাখাত, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি,মাদক, ঘুষবাণিজ্য এই আসন থেকে দুর করা হবে। ১২ তারিখ আপনারা দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে