পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীর অভিযোগ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৮ পিএম
পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীর অভিযোগ

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী,কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের পক্ষে অভিযোগ করা হয়েছে,স্বতন্ত্র প্রার্থীর লোকজন ধানের শীষের বিরুদ্ধে নানা রকম মিথ্যে কাহিনী রটাচ্ছে। প্রার্থী ও তার লোকজন বিভ্রান্ত ছড়িয়ে ভোটারদের বিভ্রান্তি করছে। ধানের শীষের বিজয় নিশ্চিত জেনেই তাদের এই অপচেষ্টা।   বিএনপির পক্ষ থেকে বলা হয়,গত সোমবার (৯ ফেব্রুয়ারি) চাটমোহর পৌর শহরের একটি বিয়ে বাড়িতে দাওয়াতে এসেছিলো বিভিন্ন অঞ্চলের আমন্ত্রিত অতিথি। সেখানে অনেকেই গাড়ি নিয়ে আসেন। অথচ স্বতন্ত্র প্রার্থীর ছেলেসহ অন্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে ধানের শীষের প্রার্থী বহিরাগত লোক নিয়ে এসেছেন। এ ধরণের মিথ্যে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়েছে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে।

আপনার জেলার সংবাদ পড়তে