নতুন সরকারের কাছে স্বপ্নের বাংলাদেশ চাই: বিমানবাহিনী প্রধান

এফএনএস সংবাদপ্রবাহ: | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:০৬ পিএম
নতুন সরকারের কাছে স্বপ্নের বাংলাদেশ চাই: বিমানবাহিনী প্রধান
ছবি, সংগৃহিত

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার ভোট দিয়ে সাংবাদিকদের বললেন, “বিমান বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ করছে। নতুন সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরতে চাই। একটি শক্তিশালি দেশ চাই। নতুন সরকারের কাছে স্বপ্নের বাংলাদেশ চাই।”

বিমানবাহিনী প্রধান বলেন, অনেক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। এই ভোটের মাধ্যমে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।

দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

আপনার জেলার সংবাদ পড়তে