ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনেভোট গণনা সংক্রান্ত অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ তুলে ভোট পুণঃগণনার দাবি করেছেন বিএনপি মনোনীত প্রার্থী,জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফা বরাবর লিখিত আবেদনে তিনি এই দাবি করেছেন।
আবেদনে হাসান জাফির তুহিন বলেন,সকল কেন্দ্রে ভোট গণনায় ও প্রদত্ত ফরম ১৬ এর তথ্যের মধ্যে অসামঞ্জস্যলক্ষ্য করা গেছে,বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি ও অস্বাভাবিক পরিবর্তিত হয়েওছে,অনেক ভোট কেন্দ্রেই পোলিং এজেন্টদের নিকট থেকে ফলাফল না দিয়েই জোরপূর্বক অপূরণকৃত ফরম-১৬ তে স্বাক্ষর নেওয়া হয়েছে,এজেন্টদের উপস্থিতি সত্বেও কিছু কেন্দ্রে সঠিকভাবে ফলাফল উপস্থাপন করা হয়নি এবং কেন্দ্রভিত্তিক ভোটের হিসাব ও মোট ফলাফলের মধ্যে গরমিল পরিলক্ষিত হয়েছে। বিএনপি প্রার্থী ভোট পুণঃগণসা না হওয়া পর্যন্ত বেসরকারি/সরকারি ফলাফল ঘোষনা না করার জন্য আবেদন জানিয়েছেন। উল্লেখ্য,পাবনা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আলী আছগার ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৩৮ হাজার ২৭ ভোট।