রমজান মাস এলে নীলফামারী জেলায় নিত্যপণ্যের দাম হুহু করে বেড়ে যায়। এক শ্রেণির অসাধু ব্যবসায়ি পবিত্র এ মাসকে পুঁজি করে তাদের পণ্যের দাম বেড়ে দেয় কয়েকগুণ। তাই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী নীলফামারী বড় বাজারে মনিটরিং সময়ে চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর, সবজি, মাংসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যাচাই করা হয়। দোকানে বিক্রেতাদের সংরক্ষিত মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। ব্যবসায়ীদের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর অবস্থান বিষয়ে সতর্ক করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জ্যোতি বিকাশ চন্দ্র,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মো শামসুল আলমসহ আরও অনেকে।উপস্থিত ছিলেন। নীলফামারী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান নিজেই বাজার মনিটরিং পরিচালনা করেন।