আম গাছের ডাল মুকুলে ভরপুর

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৪১ পিএম
আম গাছের ডাল মুকুলে ভরপুর

দিনাজপুরের হাকিমপুর  উপজেলার সর্বত্র আম গাছের ডালগুলো মুকুলে ভরে গেছে। মুকুলের উপর মৌ নাচানাচি করছে সে সংগে মধু সংগ্রহ করছে। আর মুকুলের ছড়ানো ঘ্রাণ পথচারীদের বিমোহিত করছে। উপজেলার কাঁচা-পাকা ও গ্রামীণ রাস্তার ধার, পুকুরপাড়, বসতবাড়ির চারপাশের ফাঁকা জায়গা ও বানিজ্যিকভাবে লাগানো আম বাগান মুকুলে ভরপুর দেখা যায়।  আমের মুকুলে গাছের পাতা ঢেকে গেছে। আ, কুদ্দুস  বলেন, ৪'বছর আগে ব্যানানা ম্যাঙ্গো জাতের ৬'টি চারা রোপণ করেছি। গত বছরের চেয়ে এবছর গাছে অতিরিক্ত ফুল ধরেছে বলে জানান।  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজেনা বেগম বলেন, সাধারণত হিমসাগর, গোপালভোগ, আম্রপালি, ল্যাংড়া ও ফজলি জাতের আম চাষ হয়ে থাকে। আমে প্রচুর  ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে