কুড়িগ্রাম-২ আসনের

নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:২২ পিএম
নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা

কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন।  রোববার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সদর থানার ওসি জাহাঙ্গীর আলমসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নবাগত সংসদ সদস্য কুড়িগ্রামের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

আপনার জেলার সংবাদ পড়তে