দিনাজপুরে কৈশোর বান্ধব স্বাস্থ্য অধিকার বিষয়ক অবহিতকরণ সভা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) :
| আপডেট: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫৯ পিএম | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:২২ পিএম
দিনাজপুরে কৈশোর বান্ধব স্বাস্থ্য অধিকার বিষয়ক অবহিতকরণ সভা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (ঝঅণ-ঝজঐজ) বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সভাপতিত্বে  সভা আয়োজন করা হয়। সভাটি আয়োজন করে ল্যাম্ব হাসপাতাল পরিচালিত ওয়ার্ল্ড মিশন প্রেয়ার লীগ (খঅগই ঐড়ংঢ়রঃধষ)-এর গ্যাপ (এঅচ) হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। “ঝঁঢ়ঢ়ড়ৎঃরাব অফড়ষবংপবহঃ ধহফ ণড়ঁঃয ঝবীঁধষ জবঢ়ৎড়ফঁপঃরাব ঐবধষঃয ধহফ জরমযঃং (ঝঅণ-ঝজঐজ)”শীর্ষক প্রকল্পের আওতায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, প্রজনন স্বাস্থ্য সুরক্ষা এবং অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সভায় জানানো হয়, প্রকল্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবার পরিকল্পনা ও মানসিক স্বাস্থ্য বিষয়ে তথ্যভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন প্রতিনিধি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সচেতনতামূলক সভা তরুণ প্রজন্মকে সঠিক তথ্য ও দিকনির্দেশনা দিতে সহায়ক হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রকল্পের সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে