হিলিতে ফ্রুট সিরাপের নামে নিষিদ্ধ সিরাপের ছড়াছড়ি

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৬ পিএম
হিলিতে ফ্রুট সিরাপের নামে নিষিদ্ধ সিরাপের ছড়াছড়ি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বিভিন্ন খুচরা ও পাইকারী দোকানে মিলছে যৌন উত্তেজক সিরাপ।  জিনসিন,টাচ, ওয়ান বিভিন্ন নামে অবাধে চলছে এইসব রঙ্গিন মোড়কে পেঁচানো সিরাপ। শরবত জিনসিন, শরবত আঙ্গুর, টাচ, ওয়ান, জেড ভিটা বিভিন্ন নামে  চলছে এইসব সিরাপের বেচাকেনা।  দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের হস্তক্ষেপে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ ও জরিমানার আওতায় নিয়ে আসলেও হাকিমপুরে যেন অবাধেই চলছে এসবের বেচাকেনা। বিভিন্ন সূত্রে জানা যায়,  যৌন উত্তেজক এসব সিরাপে নিষিদ্ধ ক্যামিকেল মিশ্রিত থাকে যা মাদকদ্রব্যের মতই মানবদেহের জন্য ক্ষতিকর। পাইকারী বিক্রেতাদের অনেকেই এসব সিরাপের উৎপাদন লাইসেন্স থাকার কথা বলছেন।  আবার কিছু যৌন উত্তেজক সিরাপের নেই কোন উৎপাদন লাইসেন্স।  স্থানীয় এলাকাবাসীরা জানান, উঠতি বয়সের কিশোর ও তরুণদের একটি বড় অংশ নিয়মিত এসব সিরাপ সেবন করে ও এর একটি বড় সিন্ডিকেট হিলিতে ব্যবসা পরিচালনা করে থাকে। উৎপাদন লাইসেন্স না থাকা এসব সিরাপ কতটুকু স্বাস্থ্যসম্মত তা যাচাই বাছাই করা ও প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যাবস্থা করা বলে প্রয়োজন বলে মনে করেন সচেতন এলাকাবাসী।  এ ব্যাপারে  স্থানীয়  প্রশাসনের দৃষ্টি কামনা করেন সচেতন মহল।

আপনার জেলার সংবাদ পড়তে