তারাগঞ্জে অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১২ পিএম
তারাগঞ্জে অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

গরিব, দুস্থ ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে তারাগঞ্জে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শেুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম। আয়োজকরা জানান, প্রতি শুক্রবার এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হবে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, “মানুষ মানুষের জন্য। মানুষের জন্য কিছু করতে পারাটাই আনন্দের বিষয়। আমি ইতিপূর্বে বদরগঞ্জে একটি ক্যাম্প চালু করেছি। আজ তারাগঞ্জবাসীর জন্যও এই চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।” এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এ কার্যক্রম চালু রাখার আহ্বান জানান। পরে সংসদ সদস্য তারাগঞ্জে নিখোঁজ হয়ে হত্যাকাণ্ডের শিকার ইলেকট্রিশিয়ান মনজুরুলের অনন-পুর গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি শোকসন-প্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলবেন।

আপনার জেলার সংবাদ পড়তে