বিরলে বায়তুল হামদ জামে মসজিদের উদ্বোধন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৫৩ পিএম
বিরলে বায়তুল হামদ জামে মসজিদের উদ্বোধন

বিরলে বায়তুল হামদ জামে মসজিদ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা গ্রামে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউউন্ডেশন কর্তৃক পরিচালিত আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ প্রাঙ্গণে বায়তুল হামদ জামে মসজিদ এর শুভ উদ্বোধন এবং জুম'আর খুৎবা প্রদান করেন আদ-দাওয়াহ ইলল্লাহ এর পরিচালক আব্দুর রহিম বিন আব্দুর রাযযাক। এসময় তিনি রমজান মাসের ফজিলত এবং রাসূল (সা:) এর দেখানো পথে চলার দিক নির্দেশনা প্রদান করেন। এসময় বিরল উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ তাঁর খুৎবা শোনার জন্য ছুটে আসেন। খুৎবা শেষে সকলে মিলে জুম'আর নামাজ আদায় করেন।

আপনার জেলার সংবাদ পড়তে