চাঁদপুর মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর এলাকা থেকে অলক কুমার মোহন্ত (২৭) নামের এক যুবকের মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার মতিন মৃধার ভবনের একটি কক্ষে ভাড়া থাকতো ও প্রাণ আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কাজ করছিল। জানা যায়, মতিন মৃধার বাড়ির একটি কক্ষে গত ৩ মাসে যাবত ভাড়া ছিলেন এই অলক কুমার মোহন্ত। ৩ মার্চ সারাদিন সে ঘর বাহির না হলে সন্দেহ হয় বাড়ির মালিকের । অনেক ডাকাডাকির পর ভিতর থেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় বিছানায় ঘুমিয়ে আছে অলক । পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ কক্ষের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে । নিহত অলকের বাড়ি রাজশাহীর নওগাঁও সদরের নেয়ামতপুরে । তার পিতার নাম অমল মোহন্ত। বাড়ির মালিক মতিন মৃধা বলেন, আজ সারাদিন তার কক্ষের দরজা বন্ধ থাকায় আমার সন্দেহ হয় । পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তাদের সহযোগিতায় জানালা খুলে দেখতে পাই সে বিছানায় ঘুমিয়ে আছে । পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । অলকের একাধিক সহকর্মীরা জানায়, গত ২ মার্চ সোমবার সে কাজে এসেছিল। আজ সে কাজে আসেনি এবং মোবেইলে কল দিলে সে মোবাইল ফোন রিসিভ করেনি । মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) অখিল চন্দ্র সরকার জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।