কাহারোলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সূর্যমুখীর চাষ

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০১:০৯ পিএম
কাহারোলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সূর্যমুখীর চাষ

দিনাজপুরের কাহারোল উপজেলায় দিন দিন সূর্যমুখী চাষ জনপ্রিয় হয়ে উঠছে কৃষকের মাঝে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ফুলে ফুলে ভরে গেছে সূর্যমুখীর ক্ষেত। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২ একর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। উপজেলার কৃষক সবুজ চন্দ্র রায় জানান, কৃষি অফিস থেকে প্রণোদনা দেওয়া হয়েছে সূর্যমুখী চাষ করার জন্য। ৬৫ শতক জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। বর্তমানে গাছে ব্যাপক হারে ফুল ধরেছে। আগামী ১ মাসের মধ্যে গাছগুলিতে দানা হবে। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান জানান, প্রণোদনা দেওয়া হয়েছে কৃষককে সূর্যমুখী চাষ করার জন্য। কৃষকদের উৎসাহিত করা হচ্ছে সূর্যমুখী চাষের জন্য গত বছরের চেয়ে এবার অনেক জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। কৃষি উপ-সহকারি কর্মকর্তা মোঃ মাহাফুজুল হাসান ও মোঃ জাকির হোসেন বলেন, আমরা কৃষকদের সূর্যমুখী চাষে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে