কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা জামায়াতের গণ ইফতার হাজার হাজার রোজাদার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম। ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে ও সিক্রেটারী মাওলানা আব্দুর রহমানের সঞ্চারনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান আলোচক কুড়িগ্রাম জেলা জামায়াতের সিক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সিক্রেটারী মাওলানা আব্দুল হামিদ, সহকারী সিক্রেটারী অধ্যক্ষ শাহ্ জালাল সবুজসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতৃবর্গ। আলোচনা সভা শেষে ইফতার পূর্ব দোয়া পচিালনা করেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সিক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন।