সৈয়দপুরে ২৫ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফ'র চাল

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ০২:৫৯ পিএম
সৈয়দপুরে ২৫ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফ'র চাল

নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রায় ২৫ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফ এর চাল। সরকারের দেওয়া সহায়ক কর্মসূচির আওতায় ২৪ হাজার ৯৪৯ পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।  ৫ মার্চ সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকলিমা। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল খালেক,উপ সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, পৌরসভার প্রধান হিসাবরক্ষক আবু তাহের, মোকসেদ আলী,সুজন শাহসহ অন্যরা।  এ ব্যাপারে পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা জানান, সরকারের দেওয়া এসব চাল কার্ডধারীদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণের জন্য বলা হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ জানান, পৌরসভা ও উপজেলার পাঁচটি ইউনিয়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া যায় ২৪ হাজার ৯৪৯ টি কার্ডের বিপরীতে ২৪৯ মেট্রিক টন ৪৯০ কেজি চাল। বরাদ্দকৃত চাল ইতোমধ্যে পৌরসভা ও ইউনিয়নগুলোতে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার পৌর এলাকার অসহায় মানুষজনের মাঝে চাল বিতরণের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নেও চাল বিতরণ শুরু হবে।   সৈয়দপুর পৌরসভায় ৪ হাজার ৬২৫ টি কার্ডের বিপরীতে ৪৬ টন ২৫০ কেজি , এবং ৫ টি ইউনিয়নে ২০৩ টন ৯০ কেজি চাল বরাদ্দ মেলে।  কামারপুকুর ইউনিয়নে ৩ হাজার ৯৪৯ টি কার্ডের বিপরীতে ৩৯ টন ৪৯০ কেজি, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৪ হাজার ৪৪১ টি কার্ডের বিপরীতে ৪৪ টন ৪১০ কেজি, বাঙালীপুর ইউনিয়নে ৩ হাজার ১৫০ টি কার্ডের বিপরীতে ৩১ টন ৫০০ কেজি , বোতলাগাড়ি ইউনিয়নে ৫ হাজার ৬৭৬ টি কার্ডের বিপরীতে ৫৬ টন ৭৬০ কেজি এবং খাতামধুপুর ইউনিয়নে  ৩ হাজার ১০৮ টি কার্ডের বিপরীতে ৩১ টন ৮০ কেজি চাল দেওয়া হয়েছে।  এবারও ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে