ফুলবাড়ীতে আমের মুকুলে ভরে গেছে গাছ, ফলন ভালোর সম্ভাবনা

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ০১:১৪ পিএম
ফুলবাড়ীতে আমের মুকুলে ভরে গেছে গাছ, ফলন ভালোর সম্ভাবনা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সর্বত্রে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। আমের মুকুল থেকে ছড়াচ্ছে মৌ-মৌ গন্ধ। এবার এখানে আম গাছে আমের মুকুল তুলনামূলক হারে বেশি আসায় আম গাছ মালিকরা আমের ফলন ভালো হওয়ার প্রত্যাশা করছেন। তবে মুকুল থেকে ধোকায় ধোকায় আম ধরার আগে যদি প্রাকৃতিক দুর্যোগ ঝড় হাওয়া, শীলাবৃষ্টি বয়ে যায় তাহলে আমের ফলন ভালো হবেনা। কারন- আমের ফলনের বড় শত্রু ঝড় হাওয়া ও শীলাবৃষ্টি। শীলা বৃষ্টি আঘাতে আম পঁচে যায় এবং ঝড়বৃষ্টিতে আমের গুটি ঝরে পড়ে। জানা গেছে, ফুলবাড়ীতে উপজেলায় ব্যবসায়ীকভাবে আমের বাগান তেমন না থাকলেও প্রত্যেক বাড়িতে রয়েছে ২ বা তারও অধিক আম গাছ। কারন-এখানকার মানুষ আমকে ভালো ফল হিসেবে গ্রহণ করায় প্রত্যেক বাড়িতেই আমের গাছ রোপণ যেন বাধ্যতামূলক। স্থানীয় কৃষক জয়নাল আবেদীন জানান, আমার বাড়িতে ৫ টি আম গাছে এবার অধিক আমের মুকুল এসেছে। এরমধ্যে একটি গাছে আমের মুকুলে গাছের পাতা ঢেকেছে। আল্লাহপাক কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না দিলে এবার আমের ভালো ফলন হবে। স্থানীয় আম বাগানের মালিক নুর ইসলাম শেখ জানান, তাদের প্রায় আম বাগানের ২ হাজার ৫০০ টি আম গাছে এবার মোটামুটি মুকুল আসা শুরু হয়েছে। মুকুলের উপস্থিতি দেখে এবার আমের ফলন ভালো হওয়ার সম্ভাবনা দেখছেন তিনি। এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা উপ-সকারী কৃষি কর্মকর্তা ফকরুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, ফুলবাড়ী উপজেলায় আম গাছে মুকুলে ভরে গেছে। এখানে প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে