নীলফামারী প্রেসক্লাবের তফশীল ঘোষণা ভোট আগামী ৬ এপ্রিল

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ০৫:২৭ পিএম
নীলফামারী প্রেসক্লাবের তফশীল ঘোষণা ভোট আগামী ৬ এপ্রিল

নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৬ এপ্রিল সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল এগার ঘটিকা থেকে বিরতিহীন বিকেল তিন ঘটিকা পর্যন্ত ভোটগ্রহণ চলবে প্রেসক্লাব মিলনায়তনে। নির্বাচনি বোর্ডের আহবায়ক শামসুল ইসলাম স্বাক্ষরিত নির্বাচনী তফসিল গত শনিবার ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ি আগামি ২৪ ও ২৫ মার্চ মনোনয়ন পত্র বিক্রি। মনোনয়ন পত্র দাখিল ও যাচাই বাছাই ২৯ মার্চ। বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ৩১ মার্চ ও ভোটগ্রহণ ৬ এপ্রিল।  নির্বাচনি বোর্ডের আহবায়ক শামসুল ইসলাম জানান, প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটি হল ২১ সদস্যের। নির্বাচনে ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি সুষ্ঠু ভোট গ্রহণে সকল সদস্যের সহযোগিতা প্রত্যাশা করেন। নির্বাচনী বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন অরবিন্দ কুমার বর্ধণ, আকতারুল আলম রাজু ও নজমুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে