আশাশুনি উপজেলার বড়দলে সড়ক দুর্ঘটনায় আহত তাহসিন ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। বড়দল ইউনিয়নের ১.২ ও ৩ সংরক্ষিত মহিলা মেম্বার হাফিজা খাতুন তমার একমাত্র পুত্র তাহসিন ইসলাম (১৬) গত শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭.৩০ টার দিকে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন। সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে নেয়ার পর তাকে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (৯ মার্চ) বেলা ১১.৩০ টার দিকে তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।