দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচীর আওতায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় দাকোপ ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিশ্বজিত রায় বলেন, দালাল চক্রের প্রতারনার শিকার হয়ে অনেক মানুষ বিদেশ যাওয়ার পথে সর্বস্বান্ত হচ্ছে এবং পাচারের ঝুঁকিতে পড়ছে। সুতরাং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন মানব পাচার কমিটির অগ্রনী ভূমিকা পালন করতে হবে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচীর এমআরএসসি খুলনার এমআরএসসি কো-অর্ডিনেটর অশোক বালা। সভায় বক্তৃতা করেন ইউপির সংরক্ষিত ওয়ার্ড এবং সাধারণ ওয়ার্ডের সদস্য, গ্রাম পুলিশ এবং ইউনিয়নের সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।