সরাইলে

গণমাধ্যম কর্মীদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ০৫:১৮ পিএম
গণমাধ্যম কর্মীদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলাম। গত বৃহস্পতিবার দলটির সরাইল শাখার উদ্যোগ ও আয়োজনে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরূজ্জামান জাবেদের সঞ্চালনায়, আমীর মো. এনাম খানের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মোবারক হোসাইন। বক্তব্য রাখেন- জেলা জামায়াতের দফতর সম্পাদক মনিরূজ্জামান মনির, সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী প্রমূখ। স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আন্তরিক আনন্দঘন ও সোহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সমগ্র দেশের গণমাধ্যকর্মীরা হচ্ছেন জাতীর বিবেক। তারা অত্যন্ত পরিশ্রম করে মেধা প্রজ্ঞা দ্বারা প্রকৃত সত্যটা উৎঘাটন ও প্রচারের মাধ্যমে দেশ জাতীর সেবা করে যাচ্ছেন। সরাইলের সংবাদকর্মীরাও এই কাজটি অত্যন্ত সাহসিকতার সাথে করছেন। আমরা ভবিষ্যতেও সরকারী ও বিরোধী দলের সকল প্রকার অনিয়ম দূর্নীতি বৈষম্য তুলে ধরার জন্য সংবাদকর্মীদের অনুরোধ করছি। স্বচ্ছ ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশ গঠনে গুরূত্বপূর্ণ অবদান রাখে। সংবাদ কর্মীদের সহায়তায় আমরা সকল দফতর থেকে ঘুষ দূর্নীতি অনিয়ম করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। সবশেষে দেশ জাতি ও সমগ্র বিশ্বের মুসলমানদের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মোবারক হোসাইন।