রাজধানীর ধানমন্ডিতে কুমিল্লা বিভাগীয় সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও বিশেষ সভা গত ১ মার্চ ২০২৬ সংগঠনের সভাপতি এ্যাডভোকেট জমিরুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক জাহাংগীর আলম সরকারের সন্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা দুর্নীতি বিরোধী কমিশনের সমন্বয়ক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, আবু ইউসুফ রিপন,মনির হোসেন, ইন্জিনিয়ার আবদুস সাত্তার, বিশিষ্ট সাংবাদিক এম এস দোহা, শফিকুর রহমান, মনিরুল ইসলাম, মোবারক হোসেন, আমজাদ হোসেন উজ্জ্বল, শিক্ষা বার্তার সম্পাদক হারু অর রশীদ, মাইনুদ্দিন বুলু,সাংবাদিক জাহাংগীর আলম,আল মাহমুদ ফয়সাল প্রমুখ। উল্লেখ্য কুমিল্লায় বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ৫ বছর যাবত বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে এই সংগঠনটি। অগামী ঈদুল ফিতরের পর কেন্দ্রীয় কমিটি পুনঃগঠন ও সদস্য সংখ্যা সংগ্রহের লক্ষ্যে ৩ টি উপ- কমিটি গঠন করা হয়। বর্তমান সাধারণ সম্পাদকের অসুস্থতাজনিত কারনে আবু ইউসুফ রিপনকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।