চাঁদপুর ৩ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমদ মানিকের ব্যক্তিগত উদ্যোগে রাজকীয় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ রমজান, রোববার(২৫ মার্চ) আছর বাদ শহরের এমপির বাসভবন মুনিরা ভবনে(সাবেক বিএডিসি গুদাম) রাজপ্রাসাদের ন্যায় দৃষ্টিনন্দন বিশাল জায়গা জুড়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে চাঁদপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনী, কোস্টগার্ড, রাজনৈতিক দলের, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়। গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বিপুল ভোটে জয়ী হয়। এমপি নির্বাচিত হওয়ার পর তিনি এই ইফতার মাহফিলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জেলার শীর্ষ কর্মকর্তা সহ সকল শ্রেণী পেশার এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানান তার বাসার ইফতার মাহফিল অনুষ্ঠানে।