নোয়াখালীর সেনবাগ পৌর শহরে ভেজাল বিরোধী পরিচালনা করে ১২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সহকারী কমিশার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর পেয়ারা বেগম এই অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধ ভাবে ফুটপাত দখল করে ব্যবসা, খাদ্যে ভেজাল, প্রয়োজনীয় কাগজ পত্র ছাড়া মোটর সাইকেল ব্যবহার ও সড়ক বালু পেরে প্রতিবন্ধকতা সৃষ্ঠি সহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলায় ১২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর পেয়ারা বেগম।