ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবতার হাতছানি'র ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলায় টাঙ্গাব ইউনিয়নের ডাকবাংলা বাজারে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত 'মানবতার হাতছানি' নামক সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল রুহুল আমিন, ছাত্রনেতা শারফুজ্জামান, মাওলানা আতিকুর রহমান, আ: গনি মিয়া, আবু সায়িদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অতিথিরা নিজ হাতে প্রায় ৬১ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে এক কেজি চিনিগুড়া চাউল, এক কেজি চিনি, এক লিটার তেল, দুই প্যাকেট সেমাই ও একটি গোসলের সাবান বিতরণ করেন। স্থানীয়দের মতে, ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ দুস্থ ও অসহায় মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে।