বাঘায় কলেজ শাখা ছাত্রদল সভাপতি ছুরিকাঘাতে আহত

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :
| আপডেট: ২২ মার্চ, ২০২৬, ১১:৪১ এএম | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ১১:৪১ এএম
বাঘায় কলেজ শাখা ছাত্রদল সভাপতি ছুরিকাঘাতে আহত

রাজশাহী বাঘায় রিদুয়ান আহম্মেদ রানা নামের এক ছাত্রদল নেতা ছুরিকাঘাতে আহত হয়েছে।  ঈদের দিন শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  রিদুয়ান আহম্মেদ রানা (১৮) বাউসা ভোকেশনাল অ্যান্ড বিএম কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ও বাউসা মাঝপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম মুন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় আহত রানা বাবা জাহাঙ্গীর আলম মুন্টু মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, রিদুয়ান আহম্মেদ রানা বাউসা মাঝপাড়া মোড়ে বসে ছিলেন এ সময় একই গ্রামের সাঈদ হোসেন (১৯) নামের  এক যুবক এসে কোন কারন ছাড়াই তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সাঈদ হোসেন উত্তেজিত হয়ে রিদুয়ান আহম্মেদ রানার ঘাড়ে ও হাতে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাঈদ হোসেন একই মাঝপাড়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে। এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল  বলেন, এ ঘটনায় অভিযুক্ত সাঈদ হোসেনকে গ্রেফতার করে থানা আনা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে