নাটোরের উন্নয়নে ঐক্যবদ্ধ ভূমিকার অঙ্গীকার

প্রতিমন্ত্রীর সঙ্গে হুইপসহ ৩ এমপির সৌজন্য সাক্ষাৎ

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ০৭:২৯ পিএম
প্রতিমন্ত্রীর সঙ্গে হুইপসহ ৩ এমপির সৌজন্য সাক্ষাৎ

লালপুরের মিনিস্টার হাউসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পবিত্র ঈদুল ফিতর-এর শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ। এ সময় নাটোর জেলার সার্বিক উন্নয়নে চার এমপি ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রবিবার (২২ মার্চ) দুপুরে নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর এলাকায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারা একে অপরের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন।

আলোচনায় দেশের সামগ্রিক উন্নয়ন, সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায়। উপস্থিত নেতৃবৃন্দ দেশবাসীর কল্যাণ ও অগ্রগতির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি, জনগণের সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সাক্ষাৎ শেষে তারা দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও সুখ-শান্তি কামনা করেন এবং পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক-এই প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় প্রতিমন্ত্রী, হুইপসহ চার এমপি নাটোরবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এর আগে প্রতিমন্ত্রী ও হুইপ সহ সংসদ সদস্যরা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল-এর কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং ফজলুর রহমান পটলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আলাউদ্দিন, লালপুর থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান, বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ  মনজুরুল আলম, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক  আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রনজু,  বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে