রাণীনগরে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) :
| আপডেট: ২২ মার্চ, ২০২৬, ০৮:৪৮ পিএম | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ০৮:৪৮ পিএম
রাণীনগরে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে মাদক বিরোধী র‌্যালী ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার দাউদপুর বেলবাড়ী গ্রামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে দাউদপুর বেলবাড়ী একতা সংঘ পাঠাগার এর আয়োজনে দাউদপুর ্েলবলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে একটি মাদক বিরোধী র‌্যালী বের হয়। র‌্যালীটি সদর বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে। এর পর বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাউদপুর বেলবাড়ী একতা সংঘ পাঠাগারের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো: রেজাউল ইসলাম রেজু। এছাড়া বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। অন্যদের মাঝে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আল ফারুক জেমস,বর্তমান সাধারণ সম্পাদক মোসারব হোসেন,একতা সংঘ পাঠাগারের সহ-সভাপতি তারিকুল ইসলাম পিন্টু,উপদেষ্টা ফরহাদ হোসেন মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে