গফরগাঁওয়ে

এতিম হাফেজে কুরআন ছাত্র ও ছাত্রীদের সহায়ক সামগ্রী বিতরণ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ১১:৩৮ এএম
এতিম হাফেজে কুরআন ছাত্র ও ছাত্রীদের সহায়ক সামগ্রী বিতরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে এতিম হাফেজে কুরআন ছাত্র ও ছাত্রীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ এবং মৃত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২ মার্চ) সকাল দশটায় উপজেলায় সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আর. রহমান সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। আর. রহমান সেবা ফাউন্ডেশনে সভাপতি হাফেজ সাইফুল ইসলাম শারফুল মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উক্ত ফাউন্ডেশনের পক্ষে মোঃ বখতিয়ার উদ্দিন, রফিকুল ইসলাম রফিক মন্ডল, আনোয়ার হোসেন মাস্টার, মোঃ নূরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ানসহ আরো অনেকেই প্রমূখ। শেষে এতিম হাফেজে কুরআন ছাত্র ও ছাত্রীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে