সেনবাগে বৃত্তি প্রদান, কৃতি সংবর্ধনা ও পুণর্মিলনী অনুষ্ঠান

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ১১:০৩ এএম
সেনবাগে বৃত্তি প্রদান, কৃতি সংবর্ধনা ও পুণর্মিলনী অনুষ্ঠান

সেনবাগে বাংলা সংঘের উদ্যোগে  বৃত্তি প্রদান, কৃতি সংবর্ধনা ও পুণর্মিলনী অনুষ্ঠান সোমবার সকালে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।  সংগঠনের সভাপতি আবু সুফিয়ান পলাশ এর সভাপতিত্বে ও আবু নাছের ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি  ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লায়ন সৈয়দ হারুন এমজেএফ। অনুষ্ঠানে  বিশেষ অতিথি  ছিলেন, আইমান গ্রুপের চেয়ারম্যান ও ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালেয়ের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী (ভিপি)।  প্রধান বক্তা হিসেবে  বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, বিশেষ অতিথি  ছিলেন, ভ্যালিনেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সেকান্তর আলী মানিক, জে.আর.জে ফুড এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ ব্যবস্থাপনা পরিচালক, মোঃ জাহাঙ্গীর আলম, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও আবদুস  সাত্তার বি.এসসি, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, আবদুল মোতালেব দুলাল , বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী, রাউজান উপজেলা সমাজসেবা অফিসার, মোঃ মনির হোছাইন, নবাবপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী  হাজী মোঃ আবুল বাসার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোঃ হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ও জে এন্ড জে ট্রেড ইন্টারন্যাশনাল এর ডিরেক্টর, মামুনুর রশিদ পাটোয়ারী। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাফেজ রুহুল আমিন, মাওলানা আব্দুল মাজেদ সহ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে