কটিয়াদীতে স্বাধীনতা দিবসে আলোচনা সভা

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ০৪:০০ পিএম
কটিয়াদীতে স্বাধীনতা দিবসে আলোচনা সভা

কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেথইর গ্রামের মাহমুদ প্যালেসে আলোচনা সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি মেরাজ রাহীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সাহিত্যমোদী ও শিল্পপতি মাহমুদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া, করিমগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মো. শাহজাহান শাজু, সন্দীপন সাহিত্য আড্ডার সভাপতি কবি সাদরুল উলা, সাধারণ সম্পাদক কবি আমিনুল ইসলাম সেলিম, কবি ও ছড়াকার বিজন কান্তি বণিক, কবি আলী আকবর, কথাশিল্পী ও প্রভাষক ললিতা রানী বর্মন, কবি কামরুন নাহার সাথী। বক্তব্য রাখেন ও স্বরচিত লেখা পাঠে অংশগ্রহণ করেন, আবদুর রহমান রুমী, আলোকচিত্রী মো. মাইন উদ্দিন বুলু, সাংবাদিক ও কথাশিল্পী রুহুল আমীন রাজু, সংগঠনের সাধারণ সম্পাদক কবি দীপা বর্মণ, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, মুহাম্মদ শামীম রেজা, মো. আসাদুজ্জামান আসাদ, কবি ও ছড়াকার গোলাপ আমিন, শিক্ষক মাহমুদ কামাল, কবি মীর জাহান ভূঁইয়া, জাহাঙ্গীর হোসেন, জিসান আজাদ, সাদেকুল ইসলাম ও আমিনুল হক।  আবৃত্তি পরিবেশন করেন- বাসিরুল আমিন, পীযুষ কান্তি সরকার, রফিকুল হায়দার টিটু, নাদিম ইবনে নাছির খান, রাজীব সরকার পলাশ ও ওমর ফারুক। খুদে শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তিতে অংশ নেয়- শুচিস্মিতা সরকার, নাজিফ ইবনে ফারুক, নাবান মোহাম্মদ খান, নুছরাত জাহান নরিন প্রমুখ।   অনুষ্ঠানে কবি বেবী মোস্তোফা, আমিন সাদিক, পলাশ বিশ্বাস, এম এ কাদির, খায়রুল তালুকদার, সামিউল আমিন ওশান, মারিয়া সুলতানা নিভা, মীর হোজায়ফা কবীর, মীর হোমায়রা কবীর, মায়িদা, সানজিদা আফরিন সুইটি, কবিতা আফরোজা, ফারজানা আক্তার, মরিয়ম, মেহবুবা সুমনা, মাহিনূর সোহানা হৃদিতা, তৌফিকুর রহমান জুয়েলসহ সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।  শেষে প্রধান অতিথিকে তাঁর সংগ্রহশালার জন্য ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যাপিকা দীপা বর্মণ এর "ভ", পৌর মহিলা কলেজের প্রভাষক ললিতা রানী বর্মন এর "অধরা স্বপ্ন এবং আরো কয়েকজন", কবি মীর জাহান ভূঁইয়া "ফাল্গুন করবী" ও কবি কামরুন নাহার সাথীর "হেঁটে যাই শূন্যের দিকে" নামক গল্প ও কবিতার স্বরচিত বইগুলো উপহার হিসেবে হাতে তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্য সংসদের সহ-সভাপতি কবি হারুন অর রশিদ।

আপনার জেলার সংবাদ পড়তে