কাপাসিয়ায় অস্বচ্ছল পরিবারে সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ২৭ মার্চ, ২০২৬, ০৫:৫২ পিএম | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ০৫:৫২ পিএম
কাপাসিয়ায়  অস্বচ্ছল পরিবারে সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় কাপাসিয়া উপজেলার ২০টি অস্বচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন উপহার প্রদান করা হয়েছে। সেলাই মেশিনের সাথে প্রত্যেককে সূই, সূতা, মেশিনের ঢাকনা, পরিষ্কার করার জন্য তেল সহ বিভিন্ন উপকরণ ও প্রদান করা হয়। জার্মান ভিত্তিক একটি সেবামূলক সংস্থার সহযোগিতায় কাপড় সহ নগদ অর্থ বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ কালে সালাউদ্দিন আইউবী এমপি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের "এক আল্লাহ জিন্দাবাদ "কবিতা আবৃত্তি করে বলেন, "উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ; আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ। " ২৭ মার্চ শুক্রবার সকালে উপজেলার বারিষাব ইউনিয়নের লোহাদী গ্রামে আয়োজিত সেলাই মেশিন ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শাফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জিয়াউর রহমান, সেক্রেটারি রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক আক্তার হোসেন, বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আবু তাহের সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। এ সময় এমপি সালাউদ্দিন আইউবী নিজেই সেলাই মেশিন চালিয়ে সেলাই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। বিশেষ করে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিতরণ করা সেলাই মেশিন তিনি নিজেই চালিয়ে পরীক্ষা করেন। কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সালাউদ্দিন আইউবী এমপি সাহেবের সেলাই মেশিন বিতরণ একটি প্রশংসনীয় ও জনকল্যাণমুখী উদ্যোগ বলে অভিহিত করেছেন সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ।
আপনার জেলার সংবাদ পড়তে