পাবনার সুজানগরে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সুজানগর সার্ভিস পয়েন্টের উদ্যোগে এবং স্টার প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী। উক্ত প্রকল্পের সুজানগর ইনচার্জ মোঃ আব্দুল ওহাব দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমএম মনিরুল আলম তপন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আওলাদ হোসেন ও সহকারী প্রকল্প প্রধান তানজিলা খাতুন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাজিরগঞ্জ অফিসের অফিস ইনচার্জ মোঃ ইব্রাহিম খলিল উজ্জ্বল, চিনাখড়া অফিসের অফিস ইনচার্জ মোঃ আবু সাইদ ও আতাইকুলা অফিসের অফিস ইনচার্জ মোছাঃ সানিয়া খাতুন। অনুষ্ঠানে ইন্স্যুরেন্সের বিভিন্ন অফিসের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। দিনভর অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা ছাড়াও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আরো উন্নয়ন এবং সমৃদ্ধি অর্জনে নতুন নতুন কর্মপরিকল্পনা গ্রগহরণ করেন।