বড়াইগ্রামে গোয়াল ঘর থেকে ১১০ লিটার ডিজেল উদ্ধার: জরিমানা

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ০৭:৪৯ পিএম
বড়াইগ্রামে গোয়াল ঘর থেকে ১১০ লিটার ডিজেল উদ্ধার: জরিমানা

নাটোরের বড়াইগ্রামে গোয়াল ঘরে গোপনে মজুদ করা ১১০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত উপজেলার নদজোয়াড়ী গ্রামের আব্দুর রশিদকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নদজোয়াড়ী এলাকায় অভিযান চালিয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস এসব তেল জব্দ ও জরিমানা করেন। অপরদিকে, মঙ্গলবার দুপুরে উপজেলার মদিনা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন বাইক চালানোর অপরাধে দু’জনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে