চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত সহশ্রাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণ অভুতপুর্ব এক নীরবতায় শ্রবণ করছিলেন অতিথিবৃন্দের জ্ঞানগর্ভ ও দিকনির্দেশনামুলক বক্তব্য। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন কারিগরি শিক্ষাব্যবস্থায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় অন্যতম এই নাচোল সরকারি স্কুল এন্ড কলেজ এ উপজেলায় পেয়ে আমরা গর্ববোধ করছি। অতিথিবৃন্দ আরও বলেন প্রয়েজনীয় প্রযুক্তি নির্ভর উপকরণ ও যে জনবল এ প্রতিষ্ঠনে বিদ্যমান, তাদের পাঠদান ও সুপরামর্শ ধারণ করতে পারলেই শিক্ষালাভের পর জীবনে প্রতিষ্ঠালাভের জন্য আর পেছনে ফিরে তাকাতে হবে না। ৮ এপ্রিল (বুধবার) সকাল ১০টায় স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় এ পুরুস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ তোফাজ্জল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা হিসাবরক্ষণ অফিসার মোঃ শহিদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর মু সালাউদ্দিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নাচোল উপজেলা প্্েরসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সাত্তার। ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান পর্ব পরিচালনা করেন, ইন্সট্রাক্টর মোঃ রাব্বী মোস্তফা।