আটোয়ারীতে আবারো ৫০ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) :
| আপডেট: ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:১০ পিএম | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:১০ পিএম
আটোয়ারীতে আবারো ৫০ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে আবারো পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। ধৃত ওই মাদক কারবারীর নাম মাসুদ রানা সরকার (২৮)। সে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঘনিমহেশপুর গ্রামের শরিফ সরকারের ছেলে। আটোয়ারী থানা সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) রাতে পঞ্চগড় পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের সার্বিক নির্দেশনায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের তত্বাবধানে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে উপজেলার জন্মভূমি পার্ক এলাকা থেকে মাদক কারবারী মাসুদ রানাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটোয়ারী থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে আবারো ৫০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে। ওই দিনে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে মঙ্গলবার পঞ্চগড় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে