আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:১১ পিএম
আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩৩ সাড়ম্বরে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান দিয়ে দিবসের সূচনা হয়। পরে চৌকস উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর নেতৃত্বে বাংলার প্রাচীন সংস্কৃতি মহিষের গাড়ি, পালকি ও বাদ্যযন্ত্র সহকারে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: হুমায়ুন কবীর, কৃষি অফিসার মোসতাক আহমেদ, আটোয়ারী থানার ওসি মো: মতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সস্পাদক নজরুল ইসলাস দুলাল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এদিকে মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মো: কামরুল হাসানের সঞ্চালনায় পরিষদ প্রাঙ্গনে মনমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনে বর্ষবরণের অনুষ্ঠানকে আরো গতিশীল করে। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে ইলিশ-পান্তা ভাতের ব্যবস্থা সহ শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, মহিলাদের চেয়ার বদল এবং প্রাচীন হাঁস ধরা খেলা ছিল উল্লেখযোগ্য। 

আপনার জেলার সংবাদ পড়তে