ভালুকায় ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের থানার মোড় নামক স্থানে অভিযানে চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা করেছে। এ ঘটনায় প্রাইভেটকারে চালক রাকিব নামে একজনকে আটক করা হয়েছে। ভরাডোবা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ জানান, ১৬ এপ্রিল ভোরে গোপন সংবাদে ভিত্তিতে মহাসড়কের থানারমোড়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ঘটনার সাতে জড়িত থাকা অভিযোগে প্রাইভেটকারের চালক রাকিবকে আটক হয়েছে। মদের চালান হালুয়াঘাট থেকে গাজীপুর নিয়ে যাচ্ছিল। চালক রাবিক জানায়,জানায় হালুয়াঘাটের মান্দালিয়া ইউনিয়নের পশ্চিম সালনা নামক স্থানে রেজাউল নামে এক ব্যাক্তি মদ গুলো গাজীরপুর নেয়ার জন আমাকে ৪ হাজার টাকা ভাড়া দিয়ে গাজীপুর নেয়ার কথা বলে। মদ নিয়ে ময়মনসিংহ আসার পর আমাকে ফোনে জানায় গাজীপুর যাইতে হবে না ভালুকার মাস্টারবাড়ী জহিরুল নামে এক ব্যাক্তি মালগুলো রিসিভ করার কথা ছিল। রাকিবের বাড়ী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা গ্রামে।