আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৬, ১২:০১ পিএম
আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস

আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে মেহেরপুরের তৎকালীন বদ্যনাথতলায়। ইতিহাসের স্বাক্ষি এই স্থানটিকে গুরুত্ব দিয়ে সরকার এখানে গড়ে তুলেছে মুক্তিযুদ্ধ বিষয়ক নানা স্থাপনা। প্রতিবছর জমকালো আয়োজনে মুজিবনগর দিবস পালিত হয়।  তবে এবার সরকারী ভাবে কোন অনুষ্ঠানমালা না থাকলেও শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের পতাকা উত্তোলন কর্মসূচী রয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় তৎকালীন মেহেরপুরের বৈদ্যনাথতলায়। জাতীয় চার নেতা শপথ নেন এবং ১২ আনসার সদস্য তাদের গার্ড অব অনার প্রদান করে। শপথ অনুষ্ঠানের পর স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী হিসাবে ইতিহাসে স্থান করে নেয় মুজিবনগর।

আপনার জেলার সংবাদ পড়তে