তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন

৪ দিন বন্ধের পর হিলি ফিলিং স্টেশনে দেওয়া হচ্ছে জ্বালানি তেল

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৫:০৬ পিএম
৪ দিন বন্ধের পর হিলি ফিলিং স্টেশনে দেওয়া হচ্ছে জ্বালানি তেল

চারদিন বন্ধের পর হিলির একমাত্র ফিলিং স্টেশনে দেওয়া হচ্ছে জ্বালানি তেল। তেল নিতে আগের রাত থেকে প্রায় ১ কিলোমিটার সড়ক জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন। তেল পাম্পে সার্বক্ষণিক নিরাপত্তায় কাজ করছে উপজেলা প্রশাসন ও হাকিমপুর থানা । শনিবার ভোর থেকে দীর্ঘদিন লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা গেছে গ্রাহকদের। প্রতিজন মোটরসাইকেল চালক সর্বোচ্চ ৩০০ টাকার তেল নিতে পারছেন। এছাড়াও ডিজেল সংকটে বন্দরের ট্রাক চালকরা দীর্ঘ অপেক্ষায় তেল পাম্পে, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় বন্দর থেকে পণ্য সরবরাহ করতে পারছেন না তারাও। এদিকে তেল নিতে এসে উপজেলা সহকারী কৃষি  সম্প্রসারণ কর্মকর্তা স্ব্রুত কুমার সিং সহ তিন মোটরসাইকেল আরোহী অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। দীর্ঘক্ষন ধরে লাইনে দাড়িয়ে তেল নিতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। ডিপো থেকে চাহিদামত তেল না পাওয়ায় তেল দেওয়া সম্ভব হচ্ছেনা বলে জানিয়েছেন কতৃপক্ষ। ভক্সপপ:- বাইক ও ট্রাক চালক। ভক্সপপ- মাহবুর রহমান, সহকারী ম্যানেজার হিলি ফিলিং স্টেশন।

আপনার জেলার সংবাদ পড়তে