কাহারোলে শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে প্রধান শিক্ষিকা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:৪৬ পিএম
কাহারোলে শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে প্রধান শিক্ষিকা

দিনাজপুরের কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের দ্বীপনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলামকে একই স্কুলের প্রধান শিক্ষিকা মোছা ঃ জান্নাতুল ফেরদৌসী পড়া না পারার কারণে বেত দিয়ে হাতে ও পিঠের মধ্যে ব্যাপক প্রহার করেছে বলে জানিয়েছেন ৫ম শ্রেণির শিক্ষার্থীর পিতা মোঃ জাহিদুল ইসলাম। গতকাল শনিবার বিকাল ৩টার সময় স্কুল চলাকালীন পড়া না পারার কারণে শিক্ষার্থীকে মারধর করা হয়। প্রধান শিক্ষিকা মোছাঃ জান্নাতুল ফেরদৌসের মোবাইলে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হলে তিনি বলেন, লেখাপড়া না করার কারনে আমি তাকে কয়েকটি বেত দিয়ে মার দিয়েছি। এদিকে কাহারোল উপজেলা শিক্ষা অফিসার- এ এম কে জিনাত আলী’র সঙ্গে আমাদের প্রতিনিধির মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, প্রধান শিক্ষিকার মার দেওয়াটা ঠিক হয়নি এটি একটি দুঃখজনক। তিনি আরোও বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ইউপি সদস্য উক্ত শিক্ষার্থীর বাড়ীতে যান এবং খোঁজ-খবর নেন মাইরের বিষয়টি তিনি জানান, হাতে ও পিঠে মারের দাগ রয়েছে।  এ ব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন এর সঙ্গে মোবাইল ফোনে আমাদের প্রতিনিধি বারবার যোগাযোগ করার পরও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য পাওয়া যায় নাই।

আপনার জেলার সংবাদ পড়তে