শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। একইসাথে সারাদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান। কথাগুলো বলেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। তিনি শনিবার (১৭ এপ্রিল) দুপুরে ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নে নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রথমে কোনাবাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন ও পরবর্তীতে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আগে তিনি সরকারি নজরুল একাডেমি প্রবেশপথের রাস্তা এবং নিজবাখাইল খাঘাটি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, উপজেলা প্রকৌশলী যেবায়েত হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ.কে.এম কেরামত হোসেন আকন্দ, মোক্ষপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরুখ আহমদ নতুন, সাইফুল ইসলাম, আবু সাঈদ নজরুল মাস্টার প্রমুখ।