জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা সোমবার সকাল জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। পিএফজির এ্যাম্বসেডর নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও পিএফজি সসমন্বয়কারী আব্দুল মালিক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের নাজমুল হুদা মিনা। সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। এ সময় নূরুল হক আফিন্দী জামালগঞ্জের হাওরের ফসল রক্ষার জন্য নদী খনন সহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি পিএফজির পাশাপাশি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর জাতীয় পরিষদ সদস্য হওয়ায় জামালগঞ্জের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সরকারের কাছ তুলে ধরার সুযোগ হজয়েছে। আশার কথা হচ্ছে আস্তে আস্তে প্রকল্পগুলো বাস্থবায়ন হচ্ছে। পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর জিয়াউর রহমান জিয়া, জামালগঞ্জ পিএফজির পিস এম্বাসেপর আলেয়া বেগম, বীণা রানী তালুকদার, পিএফজি সদস্য আব্দুল খালেক, নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক ওয়ালী উল্লাহহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, পিএফজি সদস্য খালেদা আক্তার, আল-আমীন, মারজানা ইসলাম শিবনা, মিনারা আক্তার, আয়শা সিদ্দিকা, সামিয়া আখি, বেবী রানী, অর্চণা দাস, সুরমা বেগম প্রমূখ।