রাঙ্গামাটি বরকলের দূর্গম ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় মহিলাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে। বুধবার (২২ এপ্রিল) সকালে ছোট হরিনা ব্যাটালিয়ন সদরে এলাকার টটিনী পোষ্টের সামনে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় দুইজন নারীকে আত্মকর্মসংস্থানে লক্ষ্যে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করা হয়। বরকলের ১২ বিজিবি ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজ খবর নেন। এসময় ১২বিজিবির ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।