দিনাজপুরের হাকিমপুরে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা। এতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ক্রীড়া আয়োজনকে সফল করতে সার্বিক প্রস্তুতি, মাঠ ব্যবস্থাপনা, নিরাপত্তা, শৃঙ্খলা ও অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। উল্লেখ্য, আগামী শুক্রবার ও শনিবার বাংলা হিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এর বিভিন্ন খেলা অনুষ্ঠিত হবে।