ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে

নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০৭:৪৮ পিএম
নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা

ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিভা অন্বেষণে বিরলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহফুজার রহমান চৌধুরী এর সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস), উপজেলা স্বাস্থ্য ও পিরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, ওসি (তদন্ত) আনিছুর রহমান, উপজেলা সমাজেসেবা অফিসার রাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদার মোল্লা, ০৫ নং বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন, ১১ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালাল উদ্দীন, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক ফরহাদ হোসেন, কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মির্জা শরিফ উদ্দীন, বিজোড়া স্কুল এন্ড কলেজ এর শারীরিক শিক্ষা শিক্ষক রাজ্জাক হায়দার, মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক রফিকুল ইসলাম, বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মল্লিকা দাস, রঘুপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক আফজালুর রহমান,  বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, সাবেক ভিপি ও ক্রীড়া সংগঠক মঞ্জুর রহমান মহবুর, প্রকোশলী মমতাজুর রহমান মিন্টু, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দসহ ক্রীড়া সংগঠকবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, তৃণমূলের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে রাষ্ট্রীয় স্বীকৃতির সুযোগে ৮টি ইভেন্ট- (ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার) এই জনপ্রিয় ৮টি খেলায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়েছে। আবেদনের নিয়মাবলী ও সুযোগ সুবিধায় বলা হয়েছে- ১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বয়স প্রমাণের জন্য অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক। একজন খেলোয়াড় সর্বোচ্চ ২ (দুই) টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। তবে দলগত ইভেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলি প্রযোজ্য হবে। আবেদনের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অভিভাবকের সম্মতিপত্র প্রয়োজন হবে। প্রতিযোগিতাটি উপজেলা পর্যায়, জেলা পর্যায়, আঞ্চলিক পর্যায় এবং জাতীয় পর্যায় মোট ৪টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য মেডেল, ট্রফি এবং সনদপত্র থাকবে। এছাড়াও জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং ভর্তির সুযোগ প্রদান করা হবে। রেজিস্ট্রেশন এর জন্য ২৬ ও ২৭ এপ্রিল  সময় নির্ধারণ করা হয়েছে। ২৮ এপ্রিল অনলাইনে রেজিস্ট্রেশনকৃত খেলোয়াড়দের বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে খেলোয়াড় বাছাই করা হবে। প্রস্তুতিমূলক সভায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিভা অন্বেষণে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে