যুবদল নেতার স্বস্তির শরবত বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২২ এপ্রিল, ২০২৬, ০৬:২৭ পিএম | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০৬:২৭ পিএম
যুবদল নেতার স্বস্তির শরবত বিতরণ

তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা কোমল পানি এবং শরবত বিতরণ করেছেন মো.শাহানুর বেপারী শানু নামের চাঁদপুর জেলা যুবদলের এক নেতা, সেখানে পৌর ৭ ও ৮ নং ওয়ার্ড যুবদলের নেতারাও উপস্থিত ছিলেন।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের বাইতুল আমিন জামে মসজিদ মোড়ে এ আয়োজন করা হয়। এতে অগণিত পথচারীকে শরবত পরিবেশন করা হয়।প্রচণ্ড গরমে ক্লান্ত মানুষদের মাঝে এই সামান্য উদ্যোগ যেন এনে দেয় বড় স্বস্তি।  এসময় শিশু, শিক্ষার্থী, বয়োবৃদ্ধ, রিকশাচালক ও সিএনজি চালিত অটোরিকশার চালকসহ নানা শ্রেণি-পেশার মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতল পানীয়।  চাঁদপুর পৌরসভা নির্বাচনের জন্য ৮ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো.শাহানুর বেপারী শানু নিজ উদ্যোগে বিনামূল্যে শীতল পানীয় (শরবত) বিতরণ করেন।  এ সময় সংবাদ মাধ্যমকে তিনি জানান, তীব্র গরমে মানুষের কষ্ট লাঘবের ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনসেবামূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

অন্যদিকে পথচারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রচণ্ড গরমে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। শরবতের এক গ্লাস যেন কিছুক্ষণের জন্য হলেও স্বস্তি এনে দিয়েছে তাদের মাঝে।  এ সময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিক বেপারী, সহ-সভাপতি শাহাদাত হোসেন বাটু, প্রচার সম্পাদক আলআমিন, সাবেক যুগ্ম আহবায়ক মো. আউয়াল, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আফজাল মাল, ৮ নম্বর ওয়ার্ড যুবদল সদস্য ফারুক ঢালী, সাজ্জাদ মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা। এখানে উল্লেখ্য, চাঁদপুর পৌরসভার সহ স্থানীয় সরকার নির্বাচনের জন্য স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানবিক কর্মকাণ্ড নিয়ে মাঠে কাজ করছেন। এরই অংশ হিসেবে ২১ এপ্রিল ২০২৬ তারিখে চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন আকাশ পৃথকভাবে ব্যক্তিগত উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সাথে কেন্দ্রে আসা অভিভাবকদের মাঝে হাতপাখা, সুপেয় পানি,জুস, ওরস্যালাইন ও কলম বিতরণ করেছেন।ছাত্রদলের বিভিন্ন ইউনিটেও পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বোতলজাত পানি এবং পরীক্ষা উপকরণ বিতরণ করেছে। অনেকে আবার তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে বোতলজাত বিশুদ্ধ পানি, শরবত ও লিফলেট বিতরণ করেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  নেতাকর্মীরা জানিয়েছেন, চলমান তাপদাহে সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে এবং রাজনীতির উর্ধ্বে উঠে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে