ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে

হাওরে কৃষকদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০৭:১০ পিএম
হাওরে কৃষকদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিস্তীর্ণ হাওরজুড়ে এখন ধান কাটার ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানিতে দাঁড়িয়ে কঠোর পরিশ্রম করেন হাজারো কৃষক। কিন্তু এত কষ্টের মাঝেও একটি বড় সংকট প্রতি বছর তাদের পিছু ছাড়ে না-বিশুদ্ধ পানির অভাব। বোধবার (২২ শে এপ্রিল) দুপুরে সোনাডুবি বিলের ধারে এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে এই উদ্যোগটি। উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আটটি টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হয়েছে, যা বাস্তবায়ন করছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ইতোমধ্যে সোনাডুবি হাওরের কান্দার পূর্ব ও পশ্চিম পাশে দুটি, নাগডরা কান্দার পূর্ব ও পশ্চিম পাশে দুটি টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মুক্তাখলা, হাইডুলি কান্দা এবং রাজাপুর গ্রামের সামনে কাটাগুপাট এলাকায় আরও কয়েকটি টিউবওয়েল বসানো হচ্ছে। স্থানীয়রা জানান, হাওরে কাজ করার সময় বিশুদ্ধ পানির জন্য অনেক দূর যেতে হয়, কখনও বা অপরিষ্কার পানিই ব্যবহার করতে হয়। এতে অসুস্থতার ঝুঁকিও বাড়ে। নতুন এই টিউবওয়েলগুলো চালু হলে কৃষকদের সেই কষ্ট অনেকটাই কমে আসবে। কৃষকদের মুখে এখন আশার কথা। তারা মনে করছেন, এই উদ্যোগ শুধু পানি নয়, তাদের শ্রমের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। হাওরের প্রান্তিক মানুষদের জন্য এটি হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ এবং প্রসংশনীয় উদ্যোগ

আপনার জেলার সংবাদ পড়তে