পুলিশের উপর হামলাকারী আ’লীগ নেতা গ্রেফতার

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০৭:১৮ পিএম
পুলিশের উপর হামলাকারী আ’লীগ নেতা গ্রেফতার

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মার চরে পুলিশের উপর হামলাকারী সাবেক আ’লীগ (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) নেতা কবির খান (৫৫) কে বুধবার (২২ এপ্রিল) দুপুরে গ্রেফতার করেছেন পুলিশ। চরভদ্রাসন থানার এসআই এনামুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কবির খান উক্ত গ্রামের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। এর আগে গত মঙ্গলবার ঘটনার পর পুলিশ কবির খানের বাড়িতে অভিযান চালিয়ে তার আরেক সহযোগী শেখ আলমগীর হোসেন (২৫)কে গ্রেফতার করেন। জানা যায়, উপজেলা পদ্মা নদীর অপর পারের চরহরিরামপুর ইউনিয়নের পশ্চিম চরশালেপুর গ্রামের মৃত ছুরমান খানের ছেলে কবির খান। সে উক্ত ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন। পরবর্তিত উপজেলা আ’লীগের সহসভাপতি পদেও বেশকিছু দিন বহাল ছিলেন। তার বিরুদ্ধে চরাঞ্চলের শতাধিক একর জমি জবর দখল ও অনেক ভুুমিহীনদের জমি থেকে উৎখাত করা অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিষ্ফোরক ও সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।  এ সন্ত্রাস দমন আইন মামলায় গত মঙ্গলবার সকালে চরভদ্রাসন থানা পলিশের একটি দল অভিযান চালিয়ে পদ্মা চরের মুন্সির বাজার থেকে কবির খানকে গ্রেফতার করেন। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে কবির খানের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়। তারা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের উপর হামলার ঘটনায় চরভদ্রাসন থানায় একটি মামলা হয়েছে। মামরা নং-১২, তাং-২১/৪/২০২৬খ্রি.। এ মামলায় ২১ জনকে আসামী করা হয়েছে। এদের মধ্যে দুইজন গ্রেফতার হয়েছেন বাকীরা পলাতক রয়েছে বলে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার এসআই এনামুল কবির জানান, “ গোপন সংবাদ ও মোবাইল ট্যাকনোলজির মাধ্যমে আমরা দোহার থানা পুলিশের সহযোগিতা নিয়ে হরিচন্ডি নামক গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী কবির খানকে গ্রেফতার করেছি এবং বাকী আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে”।

আপনার জেলার সংবাদ পড়তে