চিরিরবন্দরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৫:২৬ পিএম
চিরিরবন্দরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকের উৎপাদিত পণ্য সংরক্ষণ ও সঠিক সময়ে ন্যায্য মূল্য নিশ্চিত করতে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করা হয়েছে।  গতকাল ২৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সাঁইতারা ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিকের বাড়ির পাশে এ মিনি কোল্ড স্টোরেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন এর সভাপতিত্বে এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাবসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন বলেন, কৃষকরা অনেক সময় উৎপাদিত সবজি ও ফলমূল সংরক্ষণ করতে না পেরে কম দামে বিক্রি করতে বাধ্য হন। এই মিনি কোল্ড স্টোরেজ চালু হওয়ায় তারা দীর্ঘদিন পণ্য সংরক্ষণ করতে পারবেন, ফলে ন্যায্য মূল্য পাওয়া সহজ হবে। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা জানান, কৃষকের  ফসলের অপচয় রোধ এবং বাজারজাতকরণ সহজ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। এতে কৃষকের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

আপনার জেলার সংবাদ পড়তে