ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:২২ পিএম
ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান

নওগাঁর ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান  হয়েছে। মটস্, কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রামের আয়োজনে ২২ জনকে সেলাই প্রশিক্ষণ ও ২০ জনকে হাউজ ওয়ারিং প্রশিক্ষণ প্রদান করা হয়। কারিতাস ধামইরহাট  কার্যালয়ে একমাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক শ্রাবণ মজুমদার। ২৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কারিতাস কার্যালয়ে প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার।  ওয়াল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষক শ্রাবণ মজুমদার, অধ্যক্ষ শরিফ উদ্দিন আহমেদ, ন্যাশনাল কো-অর্ডিনেটর এস এম জিল্লর রহমান, সাংবাদিক নুরুল ইসলাম, আমজাদ হোসেন, শহীদুল ইসলাম, মাহফুজ হোসেন প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে